বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

“র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
“র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম
📷 “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, তারা একটি কালো অধ্যায় সৃষ্টি করে গেছেন। এই বাহিনীর (র‍্যাব) ছায়া দেখলেই একসময় আমাদের বাড়িঘর ছেড়ে পালাতে হতো।”

​বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র‍্যাব-১১ আয়োজিত এক ‘টাউন হল মিটিংয়ে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি আবুল কালাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী গঠন করা হয় সমাজে যারা অপকর্ম করে, মূলত তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন, তবে আপনাদের নিজস্ব অবস্থানটা কোথায়, সেটাও দেখা প্রয়োজন। গত ১৭ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল হিসেবেই আজ আমরা এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি।”

​প্রশাসনের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। তাই এই সরকারের প্রশাসনের ভূমিকা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, তবে আমরা এটাই বলব যে administrative বা প্রশাসনিক দুর্বলতার কারণেই আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন