বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধি ও শিল্পচর্চায় উৎসাহিত করতে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আর্ট ক্যাম্প-২০২৬’।

​সম্প্রতি শহরের আর.পি. সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কনসহ নানা ধরনের বৈচিত্র্যময় ও সৃজনশীল কার্যক্রমে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

​আর্ট ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মনীন্দ্র কুমার রায় এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মহাবীর পতি চন্দন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আনোয়ার হোসেন, আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের পরিচালক জিয়াউর রহমান জয়, মনসিজ কুমার যোগেশ এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের পরিচালক খলিল জিবরান।

​পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও চমৎকার সঞ্চালনায় ছিলেন আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনীত।

​আর্ট ক্যাম্পটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আর্ট বিভাগের শিক্ষক রনি, লিটন, আফসানা মাহজাবিন ও বাছেদুল আলম। এছাড়া প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন সানমুন।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগী করে তুলতে এ ধরনের সৃজনশীল আর্ট ক্যাম্প আগামীতেও অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন