বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন
📷 ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল, তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল।”

​বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী ছাত্র-জনতা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

​সমাবেশে বক্তব্যে এনসিপি নেতাদের ওপর প্রশাসনের বাধার তীব্র সমালোচনা করে এমপি আল আমিন বলেন, “আজকেও এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তবে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে।”

​সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি আরও যোগ করেন, “কেউ যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তবে সে বোকার স্বর্গে বসবাস করছে।”

​জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা স্মরণ করিয়ে দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “দুই বছর আগে এই জুলাই মাসে যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেড় হাজারের অধিক শহীদ জীবন দিয়েছিলেন, সেই জুলাইয়ে ‘জুলাই পদযাত্রা’য় কোনো ধরনের গুন্ডামি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র-জনতা ও দেশের সর্বস্তরের মানুষ মেনে নেবে না।”

​দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ দেখতে চাই। আপনারা যদি আবারও অস্ত্রের ভাষায় কথা বলতে চান এবং বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তবে সেই অপসংবিধান ও একদলীয় শাসন কীভাবে প্রতিহত করতে হয়, দেশের সাধারণ জনগণ তা খুব ভালো করেই জানে।”

​বক্তব্যের শেষভাগে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন