শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সমন্বিত কাজের নির্দেশ ঢাকা বিভাগীয় কমিশনারের অতীতে রশি টানাটানিতে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ, এখন পরিবেশ বদলেছে: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় প্রশাসক সাখাওয়াত জমি সংক্রান্ত বিরোধে আড়াইহাজারে হামলায় প্রবীণের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা
নগরের বাইরে

শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার
📷 শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়’-এর সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

​বৃহস্পতিবার দুপুরে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

​প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, “বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, জাতীয়করণ, জমি-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, খেলার মাঠের উন্নয়ন এবং বাউন্ডারি দেয়াল নির্মাণসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত নেওয়া হবে।”

​তিনি আরও বলেন, “বিদ্যালয়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ১৭০ জন শিক্ষার্থী যেন প্রাথমিক শিক্ষা শেষে নির্বিঘ্নে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং ঝরে না পড়ে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় তিনি সমাজের বিত্তবান ও সমাজপতিদের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার দায়ভার গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম। এরপর পরিষদের সদ্য প্রয়াত সভাপতি মরহুম হারুন অর রশিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।

​পরবর্তীতে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ক্রীড়া সম্পাদক ও আয়োজক কমিটির সভাপতি আসলাম মিয়া এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

​আসলাম মিয়ার সভাপতিত্বে এবং বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সহ-সভাপতি সামছুল হক বাচ্চু, ভবানী শংকর রায় ও ফারুক আহাম্মদ রিপন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন ও কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন।

​এছাড়াও উপস্থিত ছিলেন কালিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লতিফুর রহমান, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলিসা বেগম, শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন