শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সমন্বিত কাজের নির্দেশ ঢাকা বিভাগীয় কমিশনারের অতীতে রশি টানাটানিতে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ, এখন পরিবেশ বদলেছে: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় প্রশাসক সাখাওয়াত জমি সংক্রান্ত বিরোধে আড়াইহাজারে হামলায় প্রবীণের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা
নগরের বাইরে

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৮:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
📷 বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. রাজু আহম্মেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাঁচপুর নৌপুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতি ও একটি বাড়তি ধারালো ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া স্কুলঘাট এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ বন্দর উপজেলার দক্ষিণ সোনাচড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত নদী টহলের সময় সোনাচড়া স্কুলঘাট এলাকার একটি পরিত্যক্ত ছাদবিহীন কক্ষে কয়েকজন সন্দেহভাজন যুবকের উপস্থিতি দেখতে পায় নৌপুলিশের টহল দল। পুলিশ উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিলে কথিত ডাকাত ইয়ানবীসহ কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রাজুকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​তিনি আরও জানান, আটককৃতের কাছ থেকে উদ্ধারকৃত চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন