শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মহানগর

প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা
📷 প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি ও মতামতকে উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে এবং চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ আয়োজনে শুক্রবার (৩১ জুলাই) রাতে শহরের চাষাঢ়াস্থ বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম।

​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

​সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কোনো ধরনের আগাম নোটিশ, জনমত যাচাই বা গণশুনানি ছাড়াই সাধারণ গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে গৃহস্থালির শিশু, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চরম ভোগান্ত পোহাতে হয়। এছাড়া প্রতিবার রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া, প্রায়শই সার্ভার জটিলতায় টাকা জমা না হওয়া এবং জরুরি সময়ে কারিগরি সহায়তা না পাওয়ার মতো নানা অভিযোগ তুলে ধরেন তারা।

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, বিদ্যুৎ একটি মৌলিক জরুরি সেবা। গ্রাহকদের সুস্পষ্ট মতামত ও সুবিধা-অসুবিধা বিবেচনা না করে এমন একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে প্রিপেইড মিটার বসানোর কাজ স্থগিত রেখে উন্মুক্ত গণশুনানির আয়োজন এবং গ্রাহকদের যাবতীয় উদ্বেগের সমাধানের দাবি জানান তারা।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, "গ্রাহকদের মতামত ছাড়া জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা অন্যায়। আগে গণশুনানির আয়োজন করে গ্রাহকদের অভিযোগের সঠিক সমাধান দিতে হবে। সেবার মান উন্নত করে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারলে তারা স্বেচ্ছায় প্রিপেইড মিটার গ্রহণ করবেন।"

​প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং জামতলা পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান। এছাড়াও স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন