শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নগরের বাইরে

আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা
📷 আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে একটি মসজিদের অজুখানা ভাঙচুর এবং এক মুসল্লিকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে এক নারীর ওপর হামলা চালিয়ে তাঁর হাত ভেঙে দেওয়ারও মর্মান্তিক অভিযোগ উঠেছে।

​এ ঘটনায় সেন্দী ‘মসজিদুল মাক্কী’ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহপারান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন— হযরত আলী (৬৫), তাঁর ছেলে আমান উল্লাহ (২৫), নাজমা আক্তার (৩৩) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন।

​অভিযোগে প্রকাশ, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লি শাহিন আক্তার মসজিদে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা, লোহার রড, স্টেইনলেস স্টিলের পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে মসজিদের প্রধান ফটকের সামনে এসে তাঁকে বাইরে বের হয়ে আসার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, শাহিন আক্তার ভয়ে বাইরে বের না হলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা মসজিদের অজুখানার পানির ট্যাব ও পাইপলাইন ভাঙচুর করেন এবং প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালান। এ সময় স্থানীয় মুসল্লি ও স্বজনরা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা শাহিন আক্তারের ফুফুকে বেধড়ক মারধর করেন। এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

​পরবর্তীতে স্থানীয় লোকজন ও আশপাশের মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন