শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নগরের বাইরে

আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯:২২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি
📷 আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিনসহ দলীয় নেতাকর্মীদের ওপর যুবদল ও ছাত্রদলের ক্যাডারদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। একইসাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

​শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান যৌথভাবে এই প্রতিবাদ জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, শুক্রবার বিকেলে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়ক সংলগ্ন ‘ধানসিঁড়ি কম্পিউটার’ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। এতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল হাসান মঞ্জু এবং পপুলার হাসপাতালের কর্মচারী বশির আহমদ মারাত্মক আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​জামায়াত নেতাদের অভিযোগ, আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য ঘোষিত গণমিছিল উপলক্ষে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে কামরুল হাসান মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। মূলত এই কেন্দ্র করেই পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালোনো হয়েছে।

​জেলা জামায়াত নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলা এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে। তারা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোড় দাবি জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন