শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নগরের বাইরে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’
📷 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

​কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, মুখ্য সংগঠক আমিন আল রাজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ, বিপ্লব, সিয়াম মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আবিদ।

​দোয়া মোনাজাত শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা ছাত্রশক্তির আহ্বায়ক মো. হাসান শিকদার বলেন, “আমরা মহান আল্লাহর কাছে বিনম্র প্রার্থনা করি, তিনি যেন শহীদ শরীফ ওসমান বিন হাদীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন—তা ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাব।”

​তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “শহীদদের এ আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে বুক ধারণ করে একটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ছাত্রশক্তি রাজপথে কাজ করে যাবে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন