শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মহানগর

বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল
📷 বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বন্ধ ঘোষিত 'সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড' কারখানা অবিলম্বে পুনরায় চালু এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে রাজপথে নেমেছেন শত শত পোশাক শ্রমিক। ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও নগরীতে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন তারা।

​শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়ন’-এর উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ শেষে শ্রমিকরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

​সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবির, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং ভুক্তভোগী কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক প্রতিনিধিবৃন্দ।

​সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, গত ২৯ জুন কোনো প্রকার আগাম নোটিশ বা আলোচনা ছাড়াই মালিকপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা বন্ধ ঘোষণা করে। পরদিন সকালে কাজ করতে এসে শ্রমিকরা গেটে বন্ধের নোটিশ ঝুলতে দেখেন। মালিকপক্ষের এই একতরফা সিদ্ধান্ত দেশের শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে শত শত শ্রমিক ও তাদের পরিবার এক চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় পড়েছে।

​শ্রমিক নেতারা বলেন, দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর গত ৩০ জুলাই বকেয়া মজুরি দেওয়া হলেও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিটসহ অন্যান্য আইনানুগ পাওনা এখনো পরিশোধ করা হয়নি। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, বাড়িভাড়া ও দৈনন্দিন খরচ সামলাতে গিয়ে চাকরি হারানো এসব শ্রমিক এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

​সমাবেশ থেকে শ্রমিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ৬ দফা দাবি পেশ করা হয়:

১. অবিলম্বে বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস কারখানা পুনরায় চালু করা।

২. বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বহাল করা।

৩. শ্রম আইন অনুযায়ী সব আইনানুগ পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা।

৪. সকল শ্রমিককে নিয়োগপত্র, সার্ভিস বুক ও চাকরির প্রত্যয়নপত্র প্রদান করা।

৫. শ্রমিকদের বিরুদ্ধে করা সব ধরনের হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা।

৬. কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) না করা।

​সমাবেশ শেষে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে শ্রমিকদের এসব যৌক্তিক ও আইনানুগ দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন