শনিবার, ০৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ
মহানগর

গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই আগস্ট ২০২৬ ১১:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে
📷 গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

গ্যাসের তীব্র চাপ-সংকট, টানা বর্ষণ এবং বিশ্ববাজারে রপ্তানি আদেশ কমে যাওয়ার যৌথ প্রভাবে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পোশাকশিল্পে চরম উৎপাদন ব্যাহত হচ্ছে। তিতাস গ্যাসের স্বল্পচাপের কারণে জেলার অন্তত ২২টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন সক্ষমতা ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তবে এই সংকটের মধ্যেও এখন পর্যন্ত শুধুমাত্র গ্যাসের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ।

​শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও রপ্তানি আদেশ কমে যাওয়ার প্রেক্ষিতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেক গার্মেন্টস কারখানা কয়েক দিনের ছুটি ঘোষণা করেছে। সম্প্রতি বুধ ও শুক্রবারের ছুটির মাঝামাঝি বৃহস্পতিবারও জেলার অধিকাংশ গার্মেন্টস বন্ধ ছিল। তবে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর নিটিং কারখানাগুলো এই সুযোগটি কাজে লাগায়। গার্মেন্টস বন্ধ থাকায় বিদ্যুতের ওপর চাপ কম থাকার সুযোগ নিয়ে বিসিকের ৪৬৫টি নিটিং কারখানায় থান কাপড় উৎপাদন অব্যাহত রাখা হয়।

​সংকট ও সার্বিক পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল জানান, গ্যাসের চাপ কম থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ডাইং কারখানাগুলো। কাপড় রং করা এবং শুকানোর প্রক্রিয়া থমকে গেছে। এর সঙ্গে টানা বৃষ্টি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি আদেশ কমে যাওয়ায় খাতটি এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি।

​এদিকে কোনো কারখানা বন্ধ বা ছাঁটাইয়ের বিষয়ে শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গ্যাসের কারণে জেলায় একটি কারখানাও বন্ধ হয়নি। পুলিশ লাইন এলাকায় বন্ধ হওয়া দুটি কারখানা মূলত মালিকদের ব্যক্তিগত আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়েছে। এছাড়া বিভিন্ন কারখানায় যে সীমিত ছাঁটাই হয়েছে, তা প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত কারণে; গ্যাস সংকটের সাথে এর সম্পর্ক নেই। একই সাথে অনেক কারখানায় নতুন কর্মী নিয়োগও চলমান রয়েছে।

​শিল্প খাতের এই বিপর্যয় ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ। নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, "গার্মেন্টস, ডাইং ও সংশ্লিষ্ট শিল্প টিকিয়ে রাখতে অবিলম্বে বিশেষ ব্যবস্থায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। তা না হলে এই শিল্পখাতে বড় ধরনের বিপর্যয় ঘটবে, যার সরাসরি ক্ষতিকর প্রভাব পড়বে দেশের জাতীয় অর্থনীতিতে।"

​উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে রপ্তানিমুখী গার্মেন্টস, সাব-কন্ট্রাক্ট, ডাইং, নিটিং, প্রিন্টিং, প্রসেসিং ও প্যাকেজিংসহ পোশাকশিল্পের সাথে জড়িত প্রায় ২ হাজার ২০০টি কারখানা রয়েছে, যেখানে প্রায় ২০ লাখ শ্রমিকের কর্মসংস্থান জড়িত।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন