শনিবার, ০৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ
মহানগর

নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই আগস্ট ২০২৬ ৬:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
📷 নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে নতুন পানির পাম্প স্থাপন, বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসন এবং নাসিকের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘অবিচল রাজবাড়ী’।

​অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বন্দরের এইচ এম সেন রোড শ্রমকল্যাণ সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডে নাসিকের স্থাপিত পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। ২০০৫ সালে স্থাপিত প্রায় ২০ বছরের পুরোনো এই পাম্পটি একাধিকবার মেরামত করা হলেও তা স্থায়ীভাবে সচল রাখা সম্ভব হয়নি।

​বক্তারা অভিযোগ করেন, জরাজীর্ণ ও পুরোনো পাইপলাইনের কারণে চাহিদার তুলনায় সামান্য পানি সরবরাহ করা হচ্ছে। যা পাওয়া যাচ্ছে, তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত। ফলে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ হাজার বাসিন্দার মধ্যে ৮০ শতাংশ মানুষই দীর্ঘদিন ধরে চরম বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ২০২৩ সাল থেকে এই সংকট তীব্র আকার ধারণ করলেও স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো সমাধান মেলেনি।

​সংগঠনটির নেতৃবৃন্দ স্পষ্ট জানান, তাদের এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নেই। এলাকার হাজার হাজার মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির নিশ্চয়তা টানাই তাদের একমাত্র লক্ষ্য।

​সমাবেশ থেকে অবিলম্বে অকার্যকর পাম্পটি মেরামতসহ নতুন পানির পাম্প স্থাপন এবং পানির সামগ্রিক ব্যবস্থাপনা ওয়াসার নিকট হস্তান্তরের জোর দাবি জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. ইউসুফ আতিক মানিক, সামছুল হাসান, মো. আশরাফউদ্দিন, হাসান, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু, আসাদ খন্দকার, সারোয়ার হোসেন, জাকির হোসেন, বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল, সুজন, মাসুদ ও উজ্জ্বলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন