শুক্রবার, ০৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল
মহানগর

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ৬:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’
📷 জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জসহ সারাদেশে অপশাসনের বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক ঐক্যের কথা স্মরণ করে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা।

​তিনি বলেছেন, দীর্ঘদিনের গডফাদারতন্ত্র, সন্ত্রাস, গুম ও দখলদারিত্বের বিরুদ্ধে সাধারণ মানুষের সংহত শক্তির সামনে কোনো অত্যাচারী টিকতে পারেনি। তবে ৫৪ জন শহীদের রক্তের বিনিময়ে নারায়ণগঞ্জ যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, তা এখনো অধরা। নারায়ণগঞ্জবাসী আজও নিজের মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে।

​এক বিবৃতিতে ছাত্র ফেডারেশনের এই শীর্ষ নেতা জুলাই অভ্যুত্থানের বীর শহীদ শিশু রিয়া গোপসহ সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, বিজয়ের দুই বছর পর মানুষ ভোটাধিকারের মর্যাদা ফিরে পেলেও নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও পুরোনো অসহিষ্ণুতা, ঔদ্ধত্য ও সহিংসতার ছায়া দেখা যাচ্ছে। শিক্ষাঙ্গনে মেধার বদলে পেশিশক্তির মহড়া, ধর্মীয় স্থানে আঘাত, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মামলা-বাণিজ্য এবং সরকারি দপ্তরগুলোর ক্ষমতার গোলামি এখনো বহাল রয়েছে।

​তিনি জোর দিয়ে বলেন, “শাসকের মুখ বদলালেও যদি শাসনের ভাষা ও সংস্কৃতি না বদলায়, তবে ফ্যাসিবাদের বিলোপ ঘটে না। ‘২৪-এর চ্যাম্পিয়ন’ দাবিদারদের একাংশের মধ্যেও আজ পুরোনো সেই একচেটিয়া সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে। অথচ জুলাইয়ের লড়াই ছিল সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রাম; কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়।”

​ফারহানা মানিক মুনা একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জের রূপরেখা তুলে ধরে বলেন, রাজনীতি পরিচালিত হওয়া উচিত যুক্তি, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে—পেশিশক্তি, দখলদারিত্ব, কিংবা ‘চামড়া খুলে নেওয়া’র মতো হুমকির সংস্কৃতি দিয়ে নয়।

​সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিতে জাতীয় ঐকমত্য, রাজনৈতিক সততা ও নিরবচ্ছিন্ন গণসংগ্রামের তাগিদ দিয়ে তিনি বলেন, “শুধু ক্ষমতার রদবদল নয়, চিন্তা ও আচরণের ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বের হয়ে আসাই গণঅভ্যুত্থানের প্রকৃত বিজয় নিশ্চিত করতে পারে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন