বৃহস্পতিবার, ০৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
মহানগর

তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
📷 তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

​বুধবার (৫ আগস্ট) দুপুর বারোটার দিকে সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত হয়।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তোলারাম কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা চলছিল। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেওয়ার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের জের ধরে দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ নিয়ে কলেজ রোড এবং চাষাঢ়া এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

​সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি এমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম ইকবাল ও অর্থ সম্পাদক জুহাজ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেছেন। অন্যদিকে, আহত ছাত্রদল কর্মী তুহিন আহমেদ ও রবিনকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ঘটনার বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, "তোলারাম কলেজের ভেতরে আমাদের নেতাদের ওপর হামলা ও মারধর করেছে ছাত্রদল। বাধা দিতে গেলে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে আঘাত করা হয়।"

​অন্যদিকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, "সভায় শিবিরের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ক্যাম্পাসের সহাবস্থান বজায় রাখার কথা বলতে গেলে তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।"

​সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে উভয়পক্ষকে কলেজ রোড থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দেড়টার পর শিবির নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করলেও ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের লাঠিসোঁটা হাতে চাষাঢ়া, জামতলা ও কালিরবাজার এলাকায় মিছিল এবং মহড়া দিতে দেখা যায়।

​বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, "তোলারাম কলেজের অনুষ্ঠান থেকে উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন