বৃহস্পতিবার, ০৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
মহানগর

তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ১০:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি
📷 তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজের 'শের-ই বাংলা' ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের ইসদাইর এলাকায় অবস্থিত এ ছাত্রাবাসে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

​এর আগে একই দিন দুপুরে শহরের চাষাঢ়া ও তোলারাম কলেজের সামনের সড়কে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষের জের ধরেই বিকেলে ছাত্রাবাসে এই হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

​ভুক্তভোগীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হলে ঢুকে ভাঙচুরের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় হামলার শিকার হন সাধারণ শিক্ষার্থীসহ ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি ও শিবিরের সমর্থকরা।

​ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন বলেন, "দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষের পর বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হলে ঢুকে আমার রুম ভাঙচুর করে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। পাশের রুম থেকেও ট্যাব নিয়ে গেছে এবং এনআইডি কার্ড ও একাডেমিক সার্টিফিকেট নষ্ট করে ফেলেছে।"

​হামলার শিকার গণিত বিভাগের সাধারণ শিক্ষার্থী ও সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ট্র্যাফিক কর্মী শরীফ আবদুল্লাহ বলেন, "আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নই। অথচ ছাত্রদল নেতা অনিক আমার রুমে ঢুকে আমাকে শিবির ও এনসিপি আখ্যা দিয়ে বেল্ট দিয়ে মারধর করে। আমার ট্যাব, ২টি মোবাইল, মানিব্যাগ ও হলের ফি বাবদ রাখা টাকা ছিনিয়ে নেয়।"

​তবে এসব অভিযোগ অস্বীকার করে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, "শিবিরের একটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। যাদের ফোনে সেটির প্রমাণ পাওয়া গেছে, তাদের ফোন সাময়িক জব্দ করে হল সুপারের কাছে জমা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কোনো হয়রানি বা লুটপাট করা হয়নি।"

​সার্বিক বিষয়ে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম জানান, ভাঙচুর ও লুটপাটের বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত নন। তবে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

​তিনি আরও জানান, ঘটনা তদন্তে উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিজুল্লাহকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রফেসর মনোয়ার হোসাইন ও প্রফেসর হুমায়ুন কবির। আগামী তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে; প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​এদিকে, দুপুরে সংঘর্ষের ঘটনায় ফতুল্লা থানায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রশিবির।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন