বৃহস্পতিবার, ০৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
মহানগর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল
📷 জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উদযাপন কল্পে নারায়ণগঞ্জস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ এবং এক বিশেষ দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের অতুলনীয় আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর তাঁদের বিদেহী রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​উক্ত শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর ব্যক্তিবর্গ, বীর শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন