বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ১০:২৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের
📷 নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মহল্লার বহুতল ভবনের সামনে নির্দিষ্ট স্থানে ময়লার বিন (ডাস্টবিন) স্থাপন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নগরীর আল্লামা ইকবাল রোডের (কলেজ রোড) টিএন্ডটি কলোনীর সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

​নাসিক প্রশাসক জানান, পরিচ্ছন্নতার স্বার্থে গলাচিপা এলাকাকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। স্থানীয়ভাবে তিনতলা বা তদূর্ধ্ব ভবনের তালিকা প্রস্তুত করে ২৪০ মিটারের নির্দিষ্ট দূরত্বে ময়লার বিন সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

​টিএন্ডটি কলোনীর সাড়ে পাঁচ একর পরিত্যক্ত জমি প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এই জমিটিকেও বিকেএসপির আদলে একটি ক্রীড়া প্রতিষ্ঠানে রূপান্তরের প্রস্তাব দেওয়া হবে। শহরভিত্তিক এমন উদ্যোগ নিলে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে তা বড় ভূমিকা রাখবে।

​একই সাথে এলাকাকে মাদকমুক্ত করা ও কিশোর গ্যাং প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক অপরাধের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন অবস্থান অব্যাহত রাখতে হবে, কারণ সংখ্যাগরিষ্ঠের ঐক্যবদ্ধ লড়াই কখনো ব্যর্থ হয় না।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন