মঙ্গলবার, ০৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যা: প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি
মহানগর

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১১:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান
📷 নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে ডিপিডিসির প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সাথে এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এক ঘণ্টার সাক্ষাতের দাবি জানান তিনি।

​আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর কিল্লারপুলে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে এক দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

​সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট টিপু বলেন, “মাঠপর্যায়ের সঠিক চিত্র ও তথ্য প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না। নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই প্রিপেইড মিটার চায় না, তারা বিদ্যমান ডিজিটাল মিটারই বহাল রাখতে চায়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ইস্যুতে নারায়ণগঞ্জে গণআন্দোলন শুরু হলে তা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

​তিনি আরও বলেন, “আমরা প্রধানমন্ত্রীর কাছে এক ঘণ্টার জন্য সাক্ষাৎ চাই। আমরা আমাদের যুক্তি তুলে ধরবো। তিনি যদি আমাদের বুঝিয়ে বলেন নারায়ণগঞ্জবাসীর এ দাবি অযৌক্তিক, তবে আমরা তা মেনে নেব। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে নতুন করে কোনো প্রিপেইড মিটার বসানো যাবে না।”

​বিএনপির এই নেতা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনগণের সমস্যা সমাধানে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন এবং সেই রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। বৈঠকে ডিপিডিসি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা প্রিপেইড মিটারের যৌক্তিকতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বলেও তিনি দাবি করেন।

​ডিপিডিসি কর্তৃপক্ষকে সতর্ক করে টিপু বলেন, “আমরা কোনো সংঘাত চাই না, আলোচনার মাধ্যমেই এর সুষ্ঠু সমাধান চাই। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। এই সময়ের মধ্যে কোনো বাসাবাড়িতে জোরপূর্বক প্রিপেইড মিটার বসাতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে, তার সমস্ত দায়ভার ডিপিডিসি কর্তৃপক্ষকেই নিতে হবে।”

​বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন