মঙ্গলবার, ০৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যা: প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি
মহানগর

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
📷 শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক ২৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ-পুলিশ।

​রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট সংলগ্ন বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহটি নদী থেকে উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক দুই থেকে তিন দিন আগে যেকোনোভাবে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। সিআইডি বা পিবিআই-এর সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ইতোমধ্যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন