মঙ্গলবার, ০৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যা: প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি
মহানগর

নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১১:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
📷 নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)-এর বাস্তব প্রশিক্ষণ পর্ব সফলভাবে সমাপ্ত হওয়ায় তাঁদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী কর্মকর্তা দ্বয় হলেন— শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফুজায়েল কবির সরকার এবং জনাব আবু বকর।

​সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সী বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করে শুভকামনা জানান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তারা নারায়ণগঞ্জ জেলায় তাঁদের প্রশিক্ষণকালীন অভিজ্ঞতার জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন