মঙ্গলবার, ০৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যা: প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি
মহানগর

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

​অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে শ্রেষ্ঠ নার্সারি মালিকদের বিশেষ স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

​সমাপনী অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, মেলায় অংশ নেওয়া নার্সারি মালিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন