মঙ্গলবার, ০৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছেলে হত্যার বাদী বাবাকেও পিটিয়ে হত্যা: প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি
নগরের বাইরে

আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ১:৪৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান
📷 আড়াইহাজারের পুকুরে জালে উঠল থানা থেকে লুণ্ঠিত শটগান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে গত ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত হওয়া একটি শটগান।

​সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ রেজাউল করিমের (৪৬) মালিকানাধীন একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রেজাউল করিমের পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে একটি শটগান পেঁচিয়ে উঠে আসে। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেনকে অবহিত করেন। সংবাদ পেয়ে ওসির নির্দেশে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে এবং অস্ত্রের গায়ে থাকা বাট নম্বর (৬৫১) মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় যে, শটগানটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত হওয়া সরকারি অস্ত্র।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন