বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ৭রেরাই:৩১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান
📷 মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​মঙ্গলবার (০৪ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকার গলাচিপায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

​এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন