বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ৭রেরাই:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি
📷 বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে নিজের ৭ বছরের শিশু সন্তানকে বলাৎকারের অভিযোগে করা মামলা তুলে নিতে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম রুবেল কিবরিয়া, যিনি বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

​হুমকির মুখে নিরাপত্তা চেয়ে মামলার বাদী (২৮) সোমবার (৩ আগস্ট) বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ভুক্তভোগী নারী তার সাত বছর বয়সী শিশু সন্তানকে বলাৎকারের অভিযোগে রুবেল কিবরিয়ার ছেলে তাসকিন কিবরিয়ার বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরবর্তীতে পুলিশ আসামি তাসকিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

​মামলার বাদী অভিযোগ করেন, ছেলে কারাগারে যাওয়ার পর থেকেই রুবেল কিবরিয়া মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে রুবেল কিবরিয়া বাদীর বাড়ির সামনে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে তিনি ভুক্তভোগী নারীকে মারধরের চেষ্টা চালান এবং মামলা প্রত্যাহার না করলে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেন।

​ভুক্তভোগী নারী আশঙ্কাপ্রকাশ করে বলেন, “অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী ও বিপজ্জনক। তিনি যেকোনো সময় আমাদের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারেন।”

​জিডির বিষয়টি নিশ্চিত করে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও বন্দর থানা পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) আলী আকবর জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন