বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ১০:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল
📷 তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও পথসভা করেছে মহানগর যুবদলের সাবেক নেতা-কর্মীরা।

​মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সংক্ষিপ্ত পথসভা শেষে মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​পথসভায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “মাত্র ৬ মাস আগে দেশের জনগণ তাদের স্বাধীন মতামতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে পুনর্গঠনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ মুহূর্তে সকল জনগণ ও রাজনৈতিক দলের উচিত সরকারের পাশে দাঁড়ানো। অথচ তা না করে বিরুদ্ধাচারণ ও কটূক্তির মাধ্যমে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা ফ্যাসিস্টদের পুর্নবাসনের পথ সুগম করছে।”

​তিনি বিরোধী দলগুলোকে অযথা বিরোধিতা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থেকে দেশ পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​সমাবেশ ও মিছিলে মহানগর যুবদলের সাবেক নেতা হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, এডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন