বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ৭রেরাই:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা
📷 হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসনের জন্য বরাদ্দ করা জমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বিছানো ইট তুলে ফেলায় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

​মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন (ডাবল লাইন) প্রকল্পের পরিচালক মোহাম্মদ সেলিম রউফের নেতৃত্বে চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেটে এ অভিযান চালানো হয়।

​জানা যায়, বঙ্গবন্ধু সড়ক ও সংলগ্ন ফুটপাত হকারমুক্ত করার পর পুনর্বাসনের অংশ হিসেবে সম্প্রতি নাসিক প্রশাসক চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট সংলগ্ন ফাঁকা জমিতে বালু ফেলে ইট বিছানোর উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ নিয়ে এ এলাকায় অভিযান শুরু করেন প্রকল্প পরিচালক সেলিম রউফ। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি হকার পুনর্বাসনে সিটি কর্পোরেশনের বসানো ইটও তুলে ফেলে রেলওয়ে।

​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। বিছানো ইট তুলে ফেলায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন মার্কেট বানিয়ে রেলের জায়গা দখল করে রাখলেও সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা একটি সরকারি সংস্থা হিসেবে জনগণের স্বার্থেই সাময়িকভাবে ইট বিছিয়েছিলাম। প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে জায়গা হস্তান্তর করা যেত, কিন্তু হুট করে ভেকু লাগিয়ে গুঁড়িয়ে দেওয়া ঠিক হয়নি।” উচ্ছেদে বাধা না দিয়ে ইট তোলা বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

​অন্যদিকে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের পরিচালক সেলিম রউফ জানান, চাষাঢ়া ও নারায়ণগঞ্জ স্টেশন উভয় দিক থেকেই নতুন লাইনের কাজ দ্রুত এগিয়ে আসছে। প্রকল্পের মূল অ্যালাইনমেন্টের ওপর সোলিং করে রাস্তা ও ঘরবাড়ি তৈরি করায় চুক্তি অনুযায়ী ঠিকাদার কাজ করতে পারছিল না। তাই বাধ্য হয়েই রেলওয়ে আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে।

​এর আগে গত ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত করা হয়েছিল। পরবর্তীতে হকাররা পুনরায় বসতে শুরু করলে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। তবে রেলওয়ের এই বাধার মুখে হকার পুনর্বাসনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন