বুধবার, ০৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা, বাকবিতণ্ডা বন্দরে ছেলের বলাৎকার মামলা তুলে নিতে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি বিএনপি নেতা টিপুর, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সাক্ষাৎ চান নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
মহানগর

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ১০:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
📷 জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে সংগঠনটির কার্যালয় সংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “২০২৪ সালের ৪ আগস্ট ছিল অনিশ্চয়তার একটি দিন। জনগণের ওপর কোনো ধরনের দমন-পীড়ন চালিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলন দমন করা সম্ভব নয়।” এ সময় তিনি গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই আন্দোলনে নিহতদের বিচার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

​সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকার সর্বাত্মক চেষ্টা করেও সফল হতে পারেনি।”

​সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আব্দুল মোমিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিক্রম হলেও জনগণের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি। আন্দোলন ও গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্য ও জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।”

​মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান মুন্নার সঞ্চালনায় এবং আলিমুজ্জামান খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে ঐতিহ্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ মাহমুদ ফয়সাল এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন