বৃহস্পতিবার, ০৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
মহানগর

তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান
📷 তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও অর্থ সম্পাদকের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। একই সঙ্গে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের শান্ত, ধৈর্যশীল ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

​বুধবার (৫ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

​বিবৃতিতে তিনি বলেন, "রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা, দমন-পীড়ন বা আধিপত্য বিস্তারের চেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির চর্চা হতে পারে না। শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমেই কেবল একটি সুস্থ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।"

​বিবৃতিতে জামায়াত আমীর আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বৃদ্ধি পেলে একটি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ তৈরি হতে পারে, যা দেশের সার্বিক স্বার্থের জন্য চরম ক্ষতিকর। এ ধরনের উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে বিতাড়িত স্বৈরাচারী শক্তি পুনরায় সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা আবদুল জব্বার বলেন, তোলারাম কলেজে ঘটে যাওয়া এ হামলার ঘটনাটি অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন