বৃহস্পতিবার, ০৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নগরী পরিষ্কারে বাড়ির সামনে ময়লার বিন ও কলোনীর জমিতে ক্রীড়া প্রতিষ্ঠানের প্রস্তাব নাসিক প্রশাসকের তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের মশাল মিছিল জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর: গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ
মহানগর

তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
📷 তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আয়োজিত আলোচনা সভায় দেওয়া পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের 'শের-ই বাংলা ছাত্রাবাস' সাময়িক বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

​বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত এ ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকেল ৪টার মধ্যে শের-ই বাংলা ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাসের কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, হল বন্ধের ঘোষণার পরই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রাবাসে গিয়ে শিবিরের অনুসারীদের বের করে দেন। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় ছাত্রাবাস এলাকা থেকে দুইজনকে পুলিশের ভ্যানে তুলতে দেখা গেছে।

​এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান জানান, ছাত্রাবাসে ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনের ওপর হামলা ও মারধর চালিয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন।

​সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, "কলেজ কর্তৃপক্ষ হল বন্ধ ঘোষণা করলেও কিছু শিক্ষার্থী তৎক্ষণাৎ হল ছাড়তে সম্মত হননি, যা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" তবে কাউকে আনুষ্ঠানিক গ্রেপ্তারের বিষয়ে তিনি কিছু নিশ্চিত করেননি।

​এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজের পাশে অবস্থিত 'ছাত্রী নিবাসে'র ফটকও বন্ধ করে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ছাত্রীরা রাত ৮টা পর্যন্ত বাইরে অবস্থান করতে পারলেও সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে তাঁদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন হল সুপার।

​এর আগে দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন