শুক্রবার, ০৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ তোলারাম কলেজে পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ: হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ তোলারাম কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের তীব্র প্রতিবাদ ও শান্ত থাকার আহ্বান তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি তোলারাম কলেজে বক্তব্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল
নগরের বাইরে

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ৮:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা
📷 সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার একটি ভিডিও চিত্র টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​মাসখানেক আগে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়েতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দু’জনই স্থানীয় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

​ভিডিওতে দেখা যায়, নদীর পাড়ে গড়ে ওঠা হাঁটা পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন বখাটে কিশোর তাদের গতিরোধ করে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে এক বখাটে এক ছাত্রীকে সজোরে লাথি মারে। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন এবং জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোরকে শনাক্ত করে এলাকাবাসী। তবে আইনি প্রক্রিয়ায় না গিয়ে স্থানীয়দের উদ্যোগে সামাজিক সালিশ ডেকেই ওই বখাটে কিশোরকে সতর্ক করে বিষয়টি মীমাংসা করা হয়। ভুক্তভোগী পরিবারের অনিচ্ছার কারণে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়নি। ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ভুক্তভোগীদের পরিবারও।

​এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার জানান, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন