সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি
📷 নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যাওয়া নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রায় দুই বছর পর জনসম্মুখে বক্তব্য দিতে দেখা গেছে। রোববার (৯ আগস্ট) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি অংশ নেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

​গণঅভ্যুত্থানের পর সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় তার উপস্থিতির নানা ভিডিও ছড়িয়ে পড়লেও এবারই প্রথম রাজনৈতিক কোনো কর্মসূচিতে প্রকাশ্য এলেন এই বিতর্কিত নেতা।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুম, খুন, চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক গুরুতর অভিযোগ ছিল। তিনি আওয়ামী লীগের মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

​উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শামীম ওসমানকে তার সশস্ত্র বাহিনী নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি চালাতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। ওই দিনই বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ৬ বছরের শিশু রিয়া গোপ।

​সরকার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত শুরু হলে শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। বিচার কাজ শুরু হওয়ার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পত্রিকায় ‘পলাতক’ হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

​আইনি নথিপত্রে ‘পলাতক’ হিসেবে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধসহ শতাধিক মামলার আসামির এভাবে বিদেশে উন্মুক্ত সভায় অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। অনতিবিলম্বে শামীম ওসমান ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন