সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ৫:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

​সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতা রক্ষায় কঠোর ভূমিকা রাখার ওপর জোর দেন। একই সাথে মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন