সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার
📷 নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ জুড়ে জনপ্রতিনিধিদের মধ্যে প্রভাব বিস্তার, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দল ছিল নিত্যদিনের ঘটনা। জেলার সংসদ সদস্যদের মধ্যকার এই মতপার্থক্য ও সমন্বয়হীনতার প্রভাব পড়েছিল সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও। তবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে বইছে ভিন্ন হাওয়া। দলীয় পরিচয় আলাদা হলেও জেলার উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জের নবনির্বাচিত পাঁচ সংসদ সদস্য।

​গত শনিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার পাঁচটি আসনের এমপিরা এক মঞ্চে উপস্থিত হয়ে এই ইতিবাচক ঐক্যের কথা জানান। উপস্থিত এমপিদের মধ্যে চারজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এবং একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। অনুষ্ঠানে ব্যবসায়ীদের নিরাপত্তা, শিল্প-বাণিজ্যের প্রসার ও সার্বিক নারায়ণগঞ্জের কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা জানান তারা।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আমরা বিক্ষিপ্তভাবে দাবি তুলে না ধরে যৌথভাবে নারায়ণগঞ্জের স্বার্থ সরকারের কাছে উপস্থাপন করব। প্রয়োজনে একই ডিও লেটারে (DO Letter) আমাদের পাঁচজন এমপিরই স্বাক্ষর থাকবে। নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে সরকারি কিংবা বিরোধী দল বুঝি না—আমরা সবাই এক।”

​একই প্রসঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুচিন্তিত পরামর্শ নিয়েই তারা নতুন নারায়ণগঞ্জের রূপরেখা বাস্তবায়ন করবেন। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “সুন্দর ও প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

​বিরোধী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও জনস্বার্থে আমরা কোনো ছাড় দেব না। নারায়ণগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করার জন্য আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ।” এনসিপির এই এমপিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “অতীতে ব্যক্তিস্বার্থের রাজনীতির কারণে নারায়ণগঞ্জ ‘বি’ ক্যাটাগরির জেলা হয়ে রয়ে গেছে। কিন্তু এবার আমরা পাঁচ এমপি এক আছি এবং সবাইকে সঙ্গেই নিয়ে এগিয়ে যেতে চাই।”

​অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান এই উদ্যোগের প্রশংসা করে নারায়ণগঞ্জের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে জেলা থেকে একজন মন্ত্রী করার জোর দাবি জানান।

​বিশ্লেষকদের মতে, দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের এমন প্রকাশ্য ঐক্য ও সমন্বয় জেলার অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন