মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
নগরের বাইরে

সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৮:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ
📷 সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কনিষ্ঠ কন্যা মালিহা ইসলাম মাইশা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

​মালিহা রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

​পরিবার সূত্রে জানা গেছে, কেবল মেধার স্বাক্ষরই নয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশব্যাপী গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন মালিহা। তার বড় ভাই জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সঙ্গে আন্দোলনের মাঠের এক দফা দাবির মিছিলেও সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি।

​মেয়ের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, “জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণ প্রজন্মের সাহসী ভূমিকা ইতিহাসের অংশ। রাজপথের সেই কঠিন ও উত্তাল দিনগুলোতে আমাদের সন্তানেরা যেভাবে লড়াই করেছে, তা অবিস্মরণীয়। মালিহা আন্দোলনের রাজপথে যেমন সক্রিয় ছিল, তেমনই মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ পেয়েছে। সে প্রমাণ করেছে আমাদের নতুন প্রজন্ম যেমন ক্রান্তিলগ্নে সাহসী, তেমনই মেধার মেঝেও সেরা। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।”

​বোনের সাফল্যে আনন্দ প্রকাশ করে বড় ভাই খাইরুল ইসলাম সজিব বলেন, “মাইশা শুধু আমার ছোট বোনই নয়, সে জুলাই বিপ্লবের একজন লড়াকু সৈনিক। আন্দোলনের কঠিন মুহূর্তে সাহসের পরিচয় দেওয়ার পাশাপাশি সে নিয়মিত পড়াশোনা চালিয়ে আজ এই কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে, যা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন