মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
নগরের বাইরে

বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত
📷 বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ ভেতরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংলগ্ন (নাসিক) ২২ নম্বর ওয়ার্ডের সিরাজদৌলা ক্লাব সংলগ্ন বন্দর কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২১ মিনিটে দেওয়ান বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তথ্য পাওয়ার পরপরই বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দুপুর ১২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩৭ মিনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​এ অগ্নিকাণ্ডে স্থানীয় মো. লিটন দেওয়ানের (৫০) টিনের দোচালা ঘরের চারটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আগুনের উত্তাপে পাশেই থাকা বাদল দেওয়ানের (৬৫) তিন তলা ভবনের দেয়াল এবং চম্পা বেগমের (৬০) ঘরের পূর্ব পাশের একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

​বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সঞ্চয় খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন