মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
মহানগর

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
📷 নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক অভিযানে ০৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​সোমবার (১০ আগস্ট) রাত ৮:৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেট এলাকার পশ্চিম পার্শ্বে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই গোপন অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেলের হেফাজত থেকে ৫১টি পুড়িয়া হেরোইন (ওজন আনুমানিক ০৮ গ্রাম) এবং ২৫টি গাঁজার রোল (ওজন আনুমানিক ১০০ গ্রাম) উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত রুবেল নারায়ণগঞ্জ সদর থানা এলাকার রেললাইন বস্তির মোঃ ফকির চানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

​এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ও সব ধরনের অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন