মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
নগরের বাইরে

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
📷 রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মঙ্গলখালী গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই গ্রামের মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিনের নেতৃত্বে একটি টিম মঙ্গলখালী গ্রামের একটি টিনশেড ঘরের কক্ষে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছে থাকা ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন