বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
মহানগর

নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়
📷 নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৪ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী এ সাক্ষাতকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত জনসাধারণ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি এলাকার সার্বিক সমস্যা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নমূলক নানা পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার সাথে খোলামেলা আলোচনা করেন।

​এ সময় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরলে সংসদ সদস্য পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন