বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
মহানগর

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল
📷 নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে বীরোচিত সমাবেশ ও বিশাল গণমিছিল করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে জেলে যাব, তবুও নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসাতে দেওয়া হবে না।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি সুবিশাল গণমিছিল শহরের প্রধান সড়ক ধরে কালীবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

​নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

​অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, "আমরা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য প্রিপেইড মিটার ব্যবহার করব না। এর জন্য যত প্রতিকূলতাই আসুক না কেন, আমরা মামলার মুখোমুখি হব, প্রয়োজনে জেলে যাব—তবুও নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসাতে দেওয়া হবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনে যদি কর্তৃপক্ষ সজাগ না হয়, তবে প্রয়োজনে কঠোর হরতাল ডেকে পুরো নারায়ণগঞ্জ অচল করে দেওয়া হবে।"

​প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি আরও জানান, সংসদ সদস্য আবুল কালাম মুঠোফোনে স্পষ্টভাবে জানিয়েছেন—উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বসানোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

​সরকার ও বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়ে মাসুম বলেন, "আমরা শান্তিকামী মানুষ। দয়া করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করবেন না।" পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যুৎ বিভাগের বৈষম্যমূলক কার্যক্রম খতিয়ে দেখা এবং সাধারণ গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জসহ সারা দেশ থেকে এই অমানবিক প্রিপেইড মিটার প্রকল্প অবিলম্বে বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।

​সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা হাজী রুহুল আমীন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ভবানী শঙ্কর রায়সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন