বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময়

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময়
📷 সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর পুল চত্বরে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা ও ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

​প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, "মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।" এ সময় তিনি বাসা ভাড়া দেওয়ার পূর্বে বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, "যারা মাদক ব্যবসায়ী ও সেবনকারী, তাদের তালিকা সরাসরি আমার নিকট জমা দিন। তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।" অনুষ্ঠান চলাকালেই উপস্থিত অনেক নাগরিক পুলিশ সুপারের হাতে মাদক কারবারি ও চিহ্নিত মাদক স্পটের তালিকা তুলে দেন। পুলিশ সুপার পর্যায়ক্রমে অভিযান চালিয়ে তালিকাভুক্তদের আইনের আওতায় আনার দৃঢ় আশ্বাস দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা।

​এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা ও ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা পর্বে স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষায় এবং এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার দাবি জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন