বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
📷 সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পর আত্মগোপনে থাকা নিহতের স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাস থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা শাখা।

​পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তদন্ত সূত্র জানায়, গত ২৬ জুলাই সকালে স্বামী সোহাগ মিয়া জুলহাস তানিয়ার খালা নাছিমা আক্তারের কাছে বাসার চাবি দিয়ে জানান, তানিয়া গার্মেন্টসে গেছেন। কিন্তু খালা নাছিমা আক্তার কর্মস্থলে খোঁজ নিয়ে জানতে পারেন তানিয়া সেদিন কাজে যাননি। সন্দেহ হলে তিনি বাসায় গিয়ে দরজার তালা খুলে মশারির ভেতরে তানিয়ার নিথর দেহ দেখতে পান। নিহতের নাক-মুখে রক্তের দাগ ও শরীর শক্ত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নাছিমা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পারিবারিক কলহ ও নির্মম হত্যাকাণ্ড:

পিবিআই জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেছিলেন তানিয়া ও সোহাগ। কিন্তু বিয়ের পর থেকেই স্থায়ী কাজ না থাকায় সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া এবং তানিয়াকে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।

​জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে তিনি তানিয়াকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পরদিন সকালে স্ত্রীর নাকের স্বর্ণের নাকফুল খুলে নিয়ে দরজায় তালা দেন। এরপর খালার কাছে চাবি রেখে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যান।

​পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন