বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ
মহানগর

বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ ৯:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ
📷 বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিদ্যুৎ সাশ্রয় ও দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জসহ সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং যেকোনো ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়।

​নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জের সব শপিং মল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিধান চালু ছিল।

​স্মারকে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে জেলা ও স্থানীয় পর্যায়ে চলমান বা সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে। এ নির্দেশনার ফলে নারায়ণগঞ্জের বাণিজ্যিক এলাকা ও মার্কেটগুলোর পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের রাত ৮টার মধ্যেই কার্যক্রম গুটিয়ে নিতে হবে।

​তবে জনভোগান্তি এড়াতে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপচয় রোধ করতেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন