বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ
মহানগর

নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ ৬:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী
📷 নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। মঙ্গলবার সকাল থেকে নগরীর অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রান্নাবান্না বন্ধ থাকায় বিশেষ করে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ, চাকরিজীবী ও স্কুলগামী শিক্ষার্থীদের পরিবারগুলো।

​গ্যাস না থাকায় বিকল্প হিসেবে বাধ্য হয়ে অনেকেই স্থানীয় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন, যা সাধারণ মানুষের বাজেটে বাড়তি চাপ ফেলছে। আবার অনেকে এই তীব্র গরমের মধ্যেই কাঠের চুলা বা খড়কুটো জ্বালিয়ে রান্না সারছেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসা থেকে খাবার এনে দিন পার করছেন।

​নগরীর ১ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা গৃহবধূ শাহানাজ বেগম বলেন, “সকাল ৭টায় রান্না করতে উঠে দেখি গ্যাস নেই। স্বামী অফিসে যাবেন, বাচ্চাদের স্কুল আছে, কিন্তু সকালের নাস্তাই দিতে পারিনি। বাধ্য হয়ে কাঠের চুলা ব্যবহার করে অনেক কষ্টে দুপুরের রান্না করেছি। এই গরমে কাঠের চুলায় রান্না করা খুবই কষ্টের।”

​একই চিত্র দেখা গেছে কাশিপুরের হোসাইনী নগর এলাকাতেও। সেখানকার বাসিন্দা মিতু আক্তার বলেন, “আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গ্যাসের সমস্যা। আজ সকাল থেকে একফোঁটা গ্যাসও নেই। চালের পানি ফুটাব বলে চুলায় বসিয়েছিলাম, তাও গরম হয়নি। আজ ছোট বোনের বাসা থেকে খাবার দিয়ে গেছে, নয়তো বাইরে থেকে কিনে খেতে হতো।”

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় দিনের বেলায় গ্যাস প্রায় থাকেই না। মাঝেমধ্যে সামান্য প্রেসার পাওয়া গেলেও তা রান্নার উপযোগী নয়।

​হঠাৎ এই তীব্র গ্যাস সংকটের বিষয়ে জানতে চাইলে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ডিজিএম মনজুর আজিজ মোহন জানান, এলএনজি সরবরাহের প্রধান উৎস এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড গ্যাসিফিকেশন ইউনিট)-এর দুটি ইউনিটের একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেটি মেরামত শেষে নতুন করে সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলায় গত কয়েক দিন ধরে এই চাপ তৈরি হয়েছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​আবাসিক গ্রাহকদের দুর্ভোগ নিয়ে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ ডিপার্টমেন্টে আমাদের প্রায় ৮১ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে মূলত ডাউনস্ট্রিম এলাকার গ্রাহকেরাই বেশি ভুগছেন। সংকট নিরসনে দ্রুত চেষ্টা চালানো হচ্ছে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন