বৃহস্পতিবার, ১৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লক্ষ্যহীন চালকের কোনো লাভ নেই, লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে- মাওলানা আবদুুল জব্বার বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ এসএসসিতে -২০২৬: আদর্শ স্কুলের চমক,পাসের হার ৯৪.৮০ শতাংশ কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি
নগরের বাইরে

কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ১:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার
📷 কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১।

​বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় কাঁচপুরের বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযানে যায়। সেখানে ছিনতাই ও মাদকের একটি স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান পাওয়া যায়।

​উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন