বৃহস্পতিবার, ১৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লক্ষ্যহীন চালকের কোনো লাভ নেই, লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে- মাওলানা আবদুুল জব্বার বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ এসএসসিতে -২০২৬: আদর্শ স্কুলের চমক,পাসের হার ৯৪.৮০ শতাংশ কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন
📷 রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন

 নারায়ণগঞ্জ ভয়েস প্রতিনিধি : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ডেমোক্রেটিক লিবারেল পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাঁর এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই মনোনয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা এবং আলীরটেক- গোগনগর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আব্দুল্লাহ আল আমিন। ফলে জাতীয় রাজনীতির এই মর্যাদাপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) পৌনে ১২টার দিকে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন জোটের শীর্ষ নেতারা। ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সিইসির হাতে এই আবেদনপত্র তুলে দেন।জমাকৃত ওই মনোনয়নপত্রে কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর সেটিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জোটভুক্ত শরিক দলগুলোর অন্য কেন্দ্রীয় নেতারাও নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর এই শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১৮ আগস্ট। চূড়ান্ত লড়াই শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে আজ দুপুরের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে তাদের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, একক কোনো প্রার্থী না থাকায় দীর্ঘ ৩৫ বছর পর এবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট হতে যাচ্ছে। এর আগে একক প্রার্থী থাকার কারণে ১৯৯১ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই দেশের রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন।নির্বাচনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ এবং ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন