সোমবার, ২০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজ ও জনসেবা জোরদারের তাগিদ নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ
রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।

​১৯ জুলাই (রোববার) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

​সাক্ষাৎ শেষে মহানগরের সভাপতি মুহাম্মদ আবুল হাশিম জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা চলাকালে তারা জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক দুটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছেন। একই সাথে নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠনের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম ও অবস্থান নিয়ে ডিসির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

​তিনি আরও বলেন, ছাত্র সমাজ সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত কাজে তারা জেলা প্রশাসনকে সহযোগিতা করবেন এবং সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান বজায় রাখবেন।

​সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা. সাইম হোসাইন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন এবং অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বুধবার, ০১ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

রবিবার, ২১ জুন ২০২৬ ৩:২৬ অপরাহ্ন
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শুক্রবার, ১৫ মে ২০২৬ ৪:১৯ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬ ২:১৮ অপরাহ্ন