সোমবার, ২০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজ ও জনসেবা জোরদারের তাগিদ নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের
নগরের বাইরে

সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের

আপডেট: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মেলা অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​রোববার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন চলমান উন্নয়নকাজ পরিদর্শনের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এই কঠোর নির্দেশনা দেন।

​জানা গেছে, পরিদর্শনকালে সড়কের ওপর মেলা ও দোকানপাট বসতে দেখে গাড়ি থামিয়ে সরাসরি দোকানদারদের সঙ্গে কথা বলেন নাসিক প্রশাসক। সড়কের ওপর কেন দোকান বসানো হয়েছে—তা জানতে চাইলে দোকানদাররা জানান, স্থানীয় মামুন ও জসিম নামের দুই ব্যক্তিকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিয়ে তারা এখানে দোকান বসিয়েছেন। তবে এই মামুন ও জসিমের বিস্তারিত পরিচয় সম্পর্কে তারা কিছু জানেন না বলে দাবি করেন।

​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এই সড়কের ওপর প্রায় দুই শতাধিক দোকান নিয়ে অবৈধভাবে মেলাটি পরিচালনা করা হচ্ছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।

​ঘটনাস্থলেই নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দোকানদারদের অবিলম্বে তাদের দোকান ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "এই রাস্তার ওপর আর কোনো অবৈধ মেলা বা দোকান বসতে দেওয়া হবে না। এরপরও যদি রাস্তার ওপর দোকান বসানো হয়, তবে পুলিশ প্রশাসন দিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হবে।"

​পরিদর্শনকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭রেরাই:২০ অপরাহ্ন
রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯:৪৭রেরাই অপরাহ্ন
বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:১৬ অপরাহ্ন
ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন