শনিবার, ১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি
নগরের বাইরে

বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন কোটপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে কোটপাড়া এলাকার একটি বৈদ্যুতিক তার থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন বাড়ির মালিক রাশেদা বেগমের বসতবাড়ির ৫টি কক্ষে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২০ মিনিটের মরিয়া চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

​অশ্রুসজল চোখে বাড়ির মালিক রাশেদা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই ঘরগুলোর ভাড়া। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের মূল্যবান আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরগুলো পুড়ে যাওয়ায় এখন পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে।

​এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সঞ্চয় খান জানান, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বসতবাড়ির ৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নেভানোর পাশাপাশি প্রায় ৩ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই সেরা ডুবুরির মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই সেরা ডুবুরির মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:৪৭রেরাই পূর্বাহ্ন
বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন