শনিবার, ১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
​নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া, হৃদয় ও ফয়সালের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর
মহানগর

​নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া, হৃদয় ও ফয়সালের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

আপডেট: শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:২২ অপরাহ্ন

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়া খাতুন ও হৃদয় হোসেন এবং ২৮ অক্টোবরের ঘটনায় ঢাকায় নিহত ফয়সালের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​শুক্রবার (১৭ জুলাই) পাইনাদি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনতার উদ্দেশ্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই মহান আত্মত্যাগের যথার্থ মর্যাদা রক্ষা করা সম্ভব।"

​তিনি আরও বলেন, "শহীদদের রেখে যাওয়া আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। কোনো অপশক্তি যেন শহীদদের এই রক্তভেজা বিপ্লবকে নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।"

​কবর জিয়ারত ও মোনাজাতের সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ

ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:৫৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭রেরাই:৫৭রেরাই অপরাহ্ন
চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন