শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. politics
প্রধানমন্ত্রীকে বিএনপির অভিনন্দন জানানো উচিত: তথ্যমন্ত্রী
politics

প্রধানমন্ত্রীকে বিএনপির অভিনন্দন জানানো উচিত: তথ্যমন্ত্রী

আপডেট:

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি নিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ছোটখাটো যেকোনো দুর্নীতির বিরুদ্ধে দলমত-নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুবদল নেতা যেমন গ্রেপ্তার হয়েছেন, যুবলীগ নেতাও গ্রেপ্তার হয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে বিএনপির অভিনন্দন জানানো উচিত।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী রচিত ‘প্রসঙ্গ: বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী’ এবং নূর-উন-নাহার মেরী রচিত ‘আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতি ও কমিশন–বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। এর হোতা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাঁর ওপর দুর্নীতি ও গ্রেনেড হামলার দায়ে আদালতের সাজা বলবৎ রয়েছে।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় সব কাজ থেকে ‘টেন পার্সেন্ট’ নিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। বেগম জিয়া ও তাঁর অর্থমন্ত্রী সাইফুর রহমান কালোটাকা সাদা করে দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। এর মধ্যে চারবার একক ও একবার আফ্রিকার একটি দেশের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন। তিনি আরও বলেন,‘এসব কারণে বিএনপির মুখে দুর্নীতিবিরোধী কথা তো মানায়ই না, বরং তাদের লাগামহীন দুর্নীতির জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা সারা বিশ্ব করলেও বিএনপি ও তার দোসররা প্রশংসা করতে পারেন না। দেশ আজ সমস্ত সূচকে পাকিস্তানকে, অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে, এটা তাদের ভালো লাগে না। তারা দোষ খুঁজে বেড়ায়।

সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে এই সভায় বক্তব্য দেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, নূর-উন-নাহার মেরী, আওয়ামী মহিলা লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অমর প্রকাশনীর স্বত্বাধিকারী অমর হাওলাদার, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভি চৌধুরী, আবুল বাশার প্রমুখ।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন
আগামী দিনে সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার

আগামী দিনে সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১:১৭রেরাই অপরাহ্ন
চাষাড়া থেকে ব্যানার-পোস্টার অপসারণ, কিন্তু বিজয় স্তম্ভ ঢেকে  মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণা

চাষাড়া থেকে ব্যানার-পোস্টার অপসারণ, কিন্তু বিজয় স্তম্ভ ঢেকে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণা

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: নারায়ণগঞ্জ ভয়েস পরিবারের শুভেচ্ছা

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: নারায়ণগঞ্জ ভয়েস পরিবারের শুভেচ্ছা

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির কোন্দল চরমে: দলীয় প্রার্থীর বিরুদ্ধে একজোট ৭ বঞ্চিত নেতা, অতীতের বৈরিতা গৌণ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির কোন্দল চরমে: দলীয় প্রার্থীর বিরুদ্ধে একজোট ৭ বঞ্চিত নেতা, অতীতের বৈরিতা গৌণ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪:৪৭রেরাই পূর্বাহ্ন
সোনারগাঁয়ে মনোনয়ন বিতর্ক: 'অশালীন আচরণ, চাঁদাবাজি ও দল-ক্ষতি'র অভিযোগে আজাহারুল ইসলাম মান্নানকে বাতিলের দাবি

সোনারগাঁয়ে মনোনয়ন বিতর্ক: 'অশালীন আচরণ, চাঁদাবাজি ও দল-ক্ষতি'র অভিযোগে আজাহারুল ইসলাম মান্নানকে বাতিলের দাবি

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন